নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এক ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, তাকে তুলে নিয়ে নির্যাতন এবং কান কামড়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম সাখাওয়াত হোসেন।
গত ১৪ জুলাই রাতে পলাশ থানায় মামলাটি দায়ের করেন ঘোড়াশাল এলাকার মেসার্স সজিব ট্রেডার্সের মালিক মো: সজিব মিয়া। এই মামলায় ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিকে প্রধান আসামি করা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh