রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্ত ও বেতন স্কেল সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মো. ইউনুস আলী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ অনুযায়ী ৩য় গ্রেডের সর্বশেষ ধাপ অর্থাৎ ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে এই দায়িত্ব পালন করবেন।
তাঁর এই নিয়োগের মেয়াদকাল সম্পর্কে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা তিনি মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh