সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে কোর্ট মার্শালের মুখোমুখি করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেই হত্যাকাণ্ডের আগের দিন দলের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে চট্টগ্রামে গিয়েছিলেন।