রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার সময় প্রচণ্ড গরমের কারণে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, অনুষ্ঠানের বক্তব্যের শেষ পর্যায়ে অসুস্থ বোধ করায় তিনি তার বক্তব্য সংক্ষিপ্ত করেন। অসুস্থ অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি সবাইকে শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ার পর মির্জা ফখরুলকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh