ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২ ক্যাটাগরির অধীনে মোট ৯টি অস্থায়ী পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার যোগ্য ও স্থায়ী বাসিন্দারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীর বয়সসীমা ৩০ জুন ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি এই অস্থায়ী পদগুলোর বেতন ও ভাতা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলা।
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের সরাসরি আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনের জন্য মোট ১১২ টাকা ফি জমা দিতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ সময় ৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া ফরম পূরণের পর প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন ফি পরিশোধ করতে হবে।