জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের তালিকায় অন্যতম হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ট্রাইব্যুনালের রায়ে তিনিসহ দণ্ডপ্রাপ্ত সবার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন সেই অর্থ জুলাই বিপ্লবে হতাহতদের ক্ষতিপূরণে ব্যবহার করা যায়।
তবে মোহাম্মদ আলী আরাফাত কেবল সাবেক প্রতিমন্ত্রী হিসেবেই পরিচিত নন, বরং তিনি দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ খাত সাবমেরিন ক্যাবলের সাথেও গভীরভাবে যুক্ত। তিনি সিডিনেট কমিউনিকেশনস লিমিটেড নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উদ্যোক্তা। উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠানটি দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবলের লাইসেন্স পাওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। আরাফাতের এই মালিকানা এবং তার প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার পুরো প্রক্রিয়াটি এখন নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।