দেশে ব্যবহৃত চারটি প্রধান জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার (২০ সেপ্টেম্বর) এই নতুন মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে। এর আগে এই জ্বালানি তেলগুলোর দাম ছিল যথাক্রমে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা।
উল্লেখ্য যে, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত জ্বালানি তেলের পূর্বের দামই বহাল ছিল। সেই সময় ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছিল।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin