রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
জানা গেছে, জাদুঘরের সামনের সড়কে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh