জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। নতুন এই সাংগঠনিক কাঠামোয় আগের মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদ দুটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং যুগ্ম সদস্যসচিব পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন অপরিবর্তিত রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দলটির অস্থায়ী কার্যালয় ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্গঠিত এই কমিটির কথা জানানো হয়। এতে দলের নতুন নেতৃত্ব ও বিভাগীয় পর্যায়সহ বিভিন্ন বিষয়ের দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। নতুন কাঠামো অনুযায়ী সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পুনর্গঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে এসেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।
একই সঙ্গে যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ। বিভিন্ন বিষয়ের বিষয়ভিত্তিক দায়িত্ব পালনে আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে তাহসীন রিয়াজকে এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ। প্রচার সম্পাদক হিসেবে জয়নাল আবেদীন শিশির ও সহ-প্রচার সম্পাদক পদে মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন দায়িত্ব পেয়েছেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।
সংগঠনিক কার্যক্রম জোরদারে বিভাগভিত্তিক দায়িত্বও বণ্টন করা হয়েছে। ঢাকা বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার ও সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী; চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সুজাউদ্দীন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম; রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী এবং চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক নাজিদ নওরোজ শাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত। এ ছাড়া রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন; সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ ও সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক; খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা ও সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ; বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী ও সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহেরাব তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা। অন্যদিকে ঢাকা বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান অপু দায়িত্ব পেয়েছেন।
ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) হিসেবে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। একই বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।
এ ছাড়া কেন্দ্রীয় বিভিন্ন সম্পাদকীয় পদে নারীবিষয়ক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট হুমায়রা নূরকে। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক পদে রয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা ও সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা। মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এবং সহ-মিডিয়া সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। ধর্ম সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা সানাউল্লাহ খান, আর সহ-ধর্ম সম্পাদক হয়েছেন সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস। গণশিক্ষাবিষয়ক সম্পাদক পদে মশিউর রহমান এবং সংস্কৃতি সম্পাদক হিসেবে লুৎফর রহমান ও সহ-সংস্কৃতি সম্পাদক মেহেরাব সিফাত নির্বাচিত হয়েছেন। শ্রমবিষয়ক সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট আলী নাছের খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাইয়েদ জামিল ও সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম। তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে রাশেল উল আলম ও সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ দায়িত্ব পালন করবেন।