ক্রিকেটপ্রেমীদের জন্য আজ থাকছে টেস্ট ক্রিকেটের লড়াই। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন সরাসরি সম্প্রচারিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে টি স্পোর্টসে। একই দিনে আফগানিস্তান ও জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম দিন শুরু হবে দুপুর ১২টায়, যা ট্যাপম্যাড ও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে। এছাড়া নারী বিগ ব্যাশ লিগে রাত ১০টা ৪০ মিনিটে অ্যাডিলেইড স্ট্রাইকার্স বনাম ব্রিসবেন হিটস এবং দুপুর ২টা ১০ মিনিটে সিডনি থান্ডার বনাম পার্থ স্কর্চার্সের ম্যাচগুলো ফ্যানকোডে উপভোগ করা যাবে।
ফুটবলপ্রেমীদের জন্য আজকের আকর্ষণ সাফ চ্যাম্পিয়নশিপ। বেলা ৩টা ৩০ মিনিটে পাকিস্তান বনাম ভারত এবং রাত ৮টায় ভুটান বনাম বাংলাদেশ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টফি। এছাড়া ইউরোপা লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আজ। রাত ১১টা ৪৫ মিনিটে এসি মিলান বনাম ফেরেঙ্কাভারোস এবং রিয়াল সোসিয়েদাদ বনাম অলিম্পিক লিওঁ মুখোমুখি হবে। রাত ২টায় বায়ার লেভারকুসেন বনাম অলিম্পিক মার্সেই এবং আলকমার জানস্ত্রিক বনাম জুভেন্টাস ম্যাচগুলো সনি টেন ১/২, ট্যাপম্যাড ও সনি লাইভে সরাসরি দেখা যাবে।