সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টসে জয়ী ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে সফরকারী দলের ওপেনার ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টায় থাকা কিং বলের গতিপথ বুঝতে ব্যর্থ হয়ে পুরোপুরি পরাস্ত হন এবং শেষ পর্যন্ত তার স্টাম্প ছত্রখান হয়ে যায়। ৯ রান করে আউট হন কিং।
এর আগে ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেটের সুযোগ পেয়েছিলেন হাসান মাহমুদ। তবে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভার দেওয়া সহজ ক্যাচটি স্লিপে থাকা সাদমান ইসলাম নিতে পারেননি। সিলেট টেস্টে বাংলাদেশ দল তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়ে খেলছে। দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ এবং চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
সিলেটে আজ সকাল থেকেই আকাশ মেঘলা এবং হালকা শীতের আমেজ রয়েছে। টসের পরপরই অধিনায়ক নাজমুল হোসেনকে স্লিপে ক্যাচিং অনুশীলনে ব্যস্ত দেখা গেছে। বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন।
শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।কিং করেছেন ৯ রান।.ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ।