রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় গভীর রাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে হেলমেট পরা এক ব্যক্তিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা এই বিস্ফোরণগুলো ঘটায়।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh