বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চ প্রস্তুত। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। চার বছর আগে কাতারে পাওয়া রাজমুকুট ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মূল ছক প্রায় চূড়ান্ত থাকলেও, চূড়ান্ত লড়াইয়ের আগে কোচ লিওনেল স্কালোনির সম্ভাব্য একাদশের দুটি পজিশন নিয়ে এখনও বড় ধোঁয়াশা রয়ে গেছে। পুরো বিশ্বকাপ জুড়ে রণকৌশল নিয়ে আগাম আভাস না দেওয়ার ধারা বজায় রেখেছেন স্কালোনি, ফলে শেষ পর্যন্ত কারা মাঠে নামবেন তা নিশ্চিত নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ ও বর্তমান তথ্যের ভিত্তিতে একাদশে দুটি পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে।
সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের তারকা মলিনা বিশ্বকাপে নিজের জায়গা ধরে রাখলেও, গত ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না; এমনকি ইংল্যান্ডের গোলটিও তার দিক থেকেই এসেছিল। অন্যদিকে রিভার প্লেটের ডিফেন্ডার মন্টিয়েল বদলি হিসেবে নেমে নিজের সেরা ফুটবল উপহার দিয়েছেন। ফলে মলিনার চেয়ে মন্টিয়েলই এখন শুরুর একাদশে থাকার দৌড়ে কিছুটা এগিয়ে আছেন।
আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে আরও একটি বড় প্রশ্ন রয়েছে রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে না থাকলেও, বদলি হিসেবে নেমে তিনি দারুণ কার্যকারিতা দেখিয়েছেন। এখন জুলিয়ানো সিমেওনের জায়গায় নিজের চেনা পজিশন ফিরে পেতে লড়াই করছেন তিনি। দলে তার প্রভাব এবং অনুপ্রেরণা জোগানোর ক্ষমতার কারণে ‘এল মটোরচিতো’ খ্যাত এই মিডফিল্ডার ফাইনালে ফিরতেই পারেন। এছাড়া অনুশীলনে জিওভানি লো সেলসো নিজের অবস্থান শক্ত করলেও, তার শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, শেষ মুহূর্তের অনুশীলনের পর স্কোয়াডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জিওভানি লো সেলসো। শেষ মুহূর্তের অনুশীলনে স্কালোনির পরখ করে নেওয়া ১৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও, লো চেলসোর শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।