প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সরকার গঠনের পর শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন জোট ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে বিদ্যমান অসন্তোষের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও নেতারা নিজেদের মধ্যে মতামত বিনিময় করছেন।