পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, বর্তমানে ভুল তথ্য, অপপ্রচার ও ভুয়া ভিডিও ছড়িয়ে দেশের অনেক নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড রোধ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এটি মোকাবিলায় একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের মতো অপরাধ সংঘটিত হচ্ছে। জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। সরকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২: ৫৪আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২: ৫৯