বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জয়ী হতে না পারলেও, দেশটির প্রেসিডেন্ট জাভিয়েল মিলেই লিওনেল মেসিদেরই বিশ্বের সেরা হিসেবে আখ্যায়িত করেছেন। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি একটি বিশেষ জাতীয় ছুটির ঘোষণা দিয়েছেন।
ফাইনাল ম্যাচ শেষে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। আর্জেন্টিনা সব সময় শীর্ষেই থাকবে। ফুটবলারদের অনেক ধন্যবাদ।’
তিনি আরও জানান, জাতীয় দলের এই অর্জনের উদযাপনের বিষয়ে সবার আগ্রহের কথা বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড় এবং কোচিং স্টাফেরা উদযাপনের জন্য যে দিনটি বেছে নেবেন, সেই দিনই দেশজুড়ে জাতীয় ছুটি পালিত হবে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy