রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ সাহেদ করিমকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্ত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করে। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এই রায় ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য যে, ২০২০ সালের ৬ জুলাই র্যাব রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায়। সেই সময় হাসপাতালে করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় এবং ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদানের মতো নানা অনিয়ম ও জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। ওই ঘটনার পর সাহেদ আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করেছিল।
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৩: ১০আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৩: ১৪