চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২০ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধুমাত্র গত রোববারই দেশে এক হাজার ৭২২ কোটি টাকার রেমিট্যান্স এসেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ ২৭ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh