বিশ্বকাপ ফাইনালের পর মাঠের ঘাসে হতাশায় বসে থাকা লিওনেল মেসিকে দেখে উদযাপনের বদলে তার দিকেই এগিয়ে গিয়েছিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। আর্জেন্টাইন অধিনায়কের চোখেমুখে ছিল পরাজয়ের বেদনা, যা এড়িয়ে যায়নি ইয়ামালের চোখ। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে মেসি হাত বাড়িয়ে দিলে তরুণ এই ফুটবলার তাকে টেনে তুলে দাঁড় করান এবং জড়িয়ে ধরেন। স্নেহভরে মেসির পিঠে হাত বুলিয়ে দিতে দেখা যায় ইয়ামালকে। সেই মুহূর্তে মেসি তাকে কিছু বলছিলেন, যা তখন শোনা যায়নি।
অবশেষে সেই গোপন কথোপকথন প্রকাশ্যে আনলেন লামিন ইয়ামাল। ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানিয়ে ইয়ামাল বলেন, আমি সবসময় যার প্রশংসা করি, সেই ইতিহাসের সেরাকে আমি ম্যাচ শেষে শ্রদ্ধা জানিয়েছি।
মেসির সঙ্গে সেই বিশেষ মুহূর্ত নিয়ে ইয়ামাল আরও বলেন, তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন এবং বলেছেন যে ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। মেসি তাকে যা বলেছেন, তা নিজের কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতো মূল্যবান বলে মন্তব্য করেন স্পেনের এই বিশ্বজয়ী তরুণ তারকা।