গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর নতুন জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ৬টি পদে ১৭৭ জন প্রার্থীকে নিয়োগ দেবে। এই পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং চাকরির ধরন স্থায়ী। কর্মস্থল হিসেবে বাংলাদেশের যে কোনো স্থান নির্ধারণ করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।