বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ব্যবহৃত সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সরকারের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din