রাজধানীর বংশাল এলাকার মুকিমবাজারে হেলমেটের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে যাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy