চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই পরিসংখ্যান উঠে এসেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে প্রবাসী আয় ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ১৮ তারিখে একদিনেই প্রবাসীরা ৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। যা ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy