দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত এই সভায় নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh