জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। জনস্বার্থে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin