দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির ধারাকে দীর্ঘমেয়াদী বা টেকসই করতে হলে রাজনীতিতে সৎ ও ভালো মানুষের অংশগ্রহণ একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এই সেমিনারে মন্ত্রী আরও বলেন, আমরা যদি যোগ্য ও ভালো রাজনীতিবিদ তৈরি করতে ব্যর্থ হই, তবে যে স্বপ্নের কথাই প্রচার করি না কেন, তা কখনোই টেকসই হবে না।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin