রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সভায় দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের বক্তব্য শোনেন এবং তাদের দিকনির্দেশনা দেন। টকশোতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় যে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়, তার প্রসঙ্গ টেনে তিনি নেতাদের সতর্ক করেন। প্রধানমন্ত্রী পরামর্শ দেন যে, যেকোনো টকশোতে অংশগ্রহণের সময় যেন তারা পর্যাপ্ত তথ্য ও উপাত্ত সাথে রাখেন। এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে আসা বিভ্রান্তিকর তথ্যের যথাযথ ও কার্যকর পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই মতবিনিময়ে ১০০ জনের অধিক নেতৃবৃন্দ অংশ নেন।