দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সিলেট নগরীজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি আজ সকাল ১১টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে ৩টা ৩০ মিনিটে তিনি সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। দিনের আনুষ্ঠানিকতা শেষে রাতে তিনি আকাশপথে ঢাকায় ফিরে যাবেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট বিএনপি বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে। এছাড়া রাষ্ট্রপতির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নজরদারির জন্য ড্রোন ও বডি-অন ক্যামেরার ব্যবহার করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ হাজার ২০০-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।