মহাশূন্যের অজানা গন্তব্যের দিকে ছুটে চলা নাসার ভয়েজার ১ মহাকাশ যানটি এক নতুন মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছে। পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্ব অতিক্রম করার পথে রয়েছে মানুষের তৈরি এই অসামান্য মহাকাশযানটি। এর মাধ্যমেই মহাকাশে সবচেয়ে বেশি দূরত্বে পৌঁছানোর নতুন রেকর্ডও স্থাপন করছে যানটি।
নাসার তথ্য অনুযায়ী, গতকালের মধ্যেই ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরত্বে পৌঁছানোর কথা ছিল, যা এক আলোকদিবসের দূরত্বের সমপরিমাণ। বর্তমানে যানটি উরসা মাইনর নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত ‘গ্লিস ৪৪৫’ নামক নক্ষত্রের দিকে তার যাত্রা অব্যাহত রেখেছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy