জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর এবং মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে একটি প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচির অন্যতম অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ উল্লেখযোগ্য কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin