দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে কমিশন এ নতুন মূল্য ঘোষণা করে, যা আজ থেকেই কার্যকর হবে।
নতুন এই সিদ্ধান্তের ফলে এক মাসের ব্যবধানে গ্রাহকদের প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বেশি খরচ করতে হবে। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ, সেপ্টেম্বর মাসের ১ হাজার ৫৮৫ টাকা দামের সিলিন্ডারটি এখন ১ হাজার ৮৩৭ টাকায় কিনতে হবে।
এর আগে আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে সেই দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছিল। অক্টোবর মাসে সেই দাম থেকে এবার এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হলো।