প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করা এবং নির্বাচনের সময়সূচিসহ সংশ্লিষ্ট সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে প্রস্তুত বলে গণমাধ্যমকে জানিয়েছে এবং শিগগিরই তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণার পর দলীয় প্রার্থী কে হবেন, তা চূড়ান্ত করার পূর্ণ ক্ষমতা চেয়ারম্যানের ওপর অর্পণ করা হয়েছে।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই হবে। একাধিক প্রার্থী থাকলে সংসদের বিশেষ অধিবেশন ডাকার নিয়ম রয়েছে, যা স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন নির্ধারণ করবে। দলীয় সূত্রগুলো আরও জানিয়েছে, বৈঠকে আগস্ট মাসেই প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে।
বিএনপির দু'জন স্থায়ী কমিটির সদস্য মানবজমিনকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। এবিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে৷ আলোচনা সিদ্ধান্ত হয়েছে যে, ৯০ দিনের আগেই প্রেসিডেন্ট পদে নির্বাচন আয়োজন করা হবে৷ এক্ষেত্রে আগস্ট মাসেই প্রেসিডেন্ট নির্বাচন