প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর তাদের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৬ জন শিক্ষক নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৭টি পদে এই জনবল নিয়োগ দেবে। স্থায়ী প্রকৃতির এই চাকরির কর্মস্থল হবে ঢাকা।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়সীমা ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময় ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পরের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীর বয়স ৩১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ করা হবে না।
পরীক্ষার ফি বাবদ ‘ক’ থেকে ‘ঘ’ নং পদের জন্য ৩৫০ টাকা এবং ‘ঙ’ থেকে ‘ছ’ নং পদের জন্য ৩০০ টাকা অফেরতযোগ্য হিসেবে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়মাবলী সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।