অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টেস্ট ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার এক অভিনন্দন বার্তায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই গৌরবময় জয়ের জন্য দলের সবাইকে শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে অর্জিত এই জয় বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh