আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হলো স্পেনের ক্রিকেট দল। টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকার পর পর্তুগালের কাছে হেরে থেমেছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির ক্রিকেটারদের এই জয়যাত্রা। টি-টুয়েন্টি বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে স্পেনকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই হারের ফলে নতুন এক ইতিহাস গড়া থেকে বঞ্চিত হলো স্পেন।
ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে পর্তুগাল নির্ধারিত ওভারে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে তাড়া করতে নেমে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় স্পেনের ইনিংস। স্পেনের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন ড্যানিয়েল ডোয়েস-কায়ে। পর্তুগালের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন দুই পেসার সেবাস্টিয়ান অলিভিয়েরা ও জেরেমি মার্টিন্স, তারা দুজনেই দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার সিরাজউল্লাহ খাদেম মাত্র ১৯ রান খরচ করে তুলে নেন ২ উইকেট।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ২৪টি ম্যাচ জেতার অনন্য রেকর্ড ছিল স্পেনের ঝুলিতে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তাদের এই জয়যাত্রা সচল ছিল ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত। এই ম্যাচে জয় পেলে তারা ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে অপরাজিত থাকা অস্ট্রেলিয়ার ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতে পারত। তবে পর্তুগালের কাছে হেরে সেই রেকর্ড ভাঙার স্বপ্ন অধরাই রয়ে গেল স্পেনের।
স্পেনের বিপক্ষে এই জয়ে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে পর্তুগাল। সেখান থেকে ২০৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার সুযোগ থাকবে দলটির সামনে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে এই টুর্নামেন্টে টানা ৫টি ম্যাচ জিতেছে পর্তুগিজরা। এই জয়ের মাধ্যমে ইউরোপ কোয়ালিফায়ারে জার্সির ও ডেনমার্কের সঙ্গে যোগ দিল পর্তুগাল। এই পর্বে খেলবে স্কটল্যান্ডও। অন্যদিকে ইউরোপের বাকি দুই দল ইতালি ও নেদারল্যান্ডস সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে।
সেখান থেকে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার সুযোগ থাকছে তাদের।অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে দলটি জিতেছে টানা ৫টি ম্যাচ।