চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সৌদি আরবে ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৯ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৬ শতাংশ নারী। এছাড়া মোট ওমরাহ পালনকারীর ২৮ দশমিক ৯ শতাংশ সৌদি নাগরিক। সৌদি গেজেটের অনলাইন সংস্করণে প্রকাশিত তথ্যে জানা যায়, এই প্রান্তিকে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। তাদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৮ শতাংশ নারী। আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে ৮৬ শতাংশ আকাশপথে, ১৩ দশমিক ৬ শতাংশ স্থলপথে এবং শূন্য দশমিক ৪ শতাংশ সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশ করেছেন।
অন্যদিকে, দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল প্রায় ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, যা দেশীয় ওমরাহ পালনকারীর ৪৬ দশমিক ৫ শতাংশ। এছাড়া সৌদি নাগরিক নন এমন মানুষের সংখ্যা ছিল ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৬৬ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ৮ শতাংশ নারী ছিলেন। এদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার এবং ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেছেন। পারিবারিক আবহে ওমরাহ পালন করেছেন ৭৫ দশমিক ৪ শতাংশ দেশীয় ওমরাহ পালনকারী। অঞ্চলভিত্তিক তথ্যে দেখা যায়, মক্কা অঞ্চলে সবচেয়ে বেশি ৪০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন এবং রিয়াদ অঞ্চলে ২০ লাখ ২৬ হাজার ২৯ জন ওমরাহ পালন করেছেন। সবচেয়ে কম ওমরাহ পালনকারী ছিলেন নর্দার্ন বর্ডারস অঞ্চলে, যার সংখ্যা ৪১ হাজার ৭১৮ জন।
সময়ের ব্যবধানে ওমরাহ পালনকারীদের সংখ্যার তারতম্য লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে জানুয়ারি মাসে সর্বোচ্চ ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন এবং মার্চ মাসে সর্বনিম্ন ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জন ওমরাহ পালন করেছেন। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন এবং জানুয়ারিতে সর্বনিম্ন ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন ওমরাহ পালন করেছেন। বয়সসীমার ভিত্তিতে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ (১৮ দশমিক ৮ শতাংশ) এবং ০ থেকে ১৪ বছর বয়সীরা সবচেয়ে কম (৮ শতাংশ) ছিলেন। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি (২৫ দশমিক ৩ শতাংশ) এবং ৬৫ বছর ও তার বেশি বয়সীরা সবচেয়ে কম (২ দশমিক ৮ শতাংশ) ছিলেন।
প্রতিবেদনে মদিনায় আগত দর্শনার্থীদের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। প্রথম প্রান্তিকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনায় যাওয়া দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন। দেশীয় দর্শনার্থীদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৪৯ দশমিক ২ শতাংশ এবং অ-সৌদি নাগরিক ছিলেন ৫০ দশমিক ৮ শতাংশ।
দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল প্রায় ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন বা ৬৬ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন প্রায় ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন বা ৩৩ দশমিক ৮ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার ওমরাহ পালন করেছেন। আর ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেন। একাধিকবার ওমরাহ পালনকারীরা দেশীয় মোট ওমরাহ পালনকারীর ৪ দশমিক ৬ শতাংশ।
প্রতিবেদনে মদিনায় ধর্মীয় উদ্দেশ্যে আগত দর্শনার্থীদের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। প্রথম প্রান্তিকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনায় যাওয়া দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন। দেশীয় দর্শনার্থীদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন, যা মোটের ৪৯ দশমিক ২ শতাংশ। আর সৌদি নাগরিক নন এমন দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন, অর্থাৎ ৫০ দশমিক ৮ শতাংশ।