সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের এই দরপতন ঘটেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালের লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশেরও বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দাম ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসন্ন। সোমবার বিকেলের সংবাদ সম্মেলনে তিনি নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা মনে করছেন, ইরানের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ পেলে তেলের বাজারের পরবর্তী গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে।