নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন পণ্য নিয়ে এলো জনপ্রিয় ব্র্যান্ড 'রূপচাঁদা'। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) তাদের পণ্যসম্ভারে নতুন করে আটা, ময়দা ও সুজি যুক্ত করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশীয় ভোক্তাদের চাহিদার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সেরা মানের খাদ্যপণ্য প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। বিইওএল আশা প্রকাশ করেছে যে, আটা, ময়দা ও সুজির এই নতুন সংযোজন বাজারে একটি বিশ্বস্ত গৃহস্থালি ব্র্যান্ড হিসেবে রূপচাঁদাকে গ্রাহকদের কাছে আরও প্রিয় ও সুদৃঢ় করে তুলবে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy