দেশের অন্যতম পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রিমস ও প্রকিউরমেন্ট বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সাপ্লাই চেইন, অপারেশনস ম্যানেজমেন্ট, টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ট্রিমস সামগ্রী প্রকিউরমেন্ট বা সোর্সিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি অগ্রাধিকার পাওয়া যাবে।
ফুলটাইম এই চাকরির কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা হয়নি।
নির্বাচিত প্রার্থীদের বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।