জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। শনিবার সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, এই লংমার্চ যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে। এছাড়া যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই লং মার্চ পরিচালিত হচ্ছে।
সমাবেশে তিনি নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য এই লংমার্চের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন।
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৬