জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের সরকারি কর্মকর্তাদের নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। একইসঙ্গে তিনি দেশের বর্তমান দুর্নীতি, প্রশাসনিক নানা সমস্যা এবং প্রতিবেশী দেশ ভারতের অসহযোগিতার বিষয়টিও তুলে ধরেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নির্বাচনের আয়োজন করেছিল এবং সেই সুযোগে তারা বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে।
বিএনপি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। ১৯৭৬ সালে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং ১৯৭৭ সালে তাঁর শাসন বেসামরিক করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগ দল প্রতিষ্ঠা করেন, যার সমন্বয়ক ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন দলটিতে ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয় ছিল। ১৯৭৯ সালে জিয়াউর রহমান এই দলের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিপথগামী সেনাসদস্যদের হাতে নিহত হলে বিচারপতি আবদুস সাত্তার দলের সভাপতি হন।
এইচ এম এরশাদের সামরিক শাসন চলাকালে ১৯৮৪ সালে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদবিরোধী আন্দোলনে দলটির বলিষ্ঠ ভূমিকা ছিল এবং এ সময় সাতদলীয় জোট সক্রিয় ছিল। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। ২০০১ সালের নির্বাচনেও দলটি জয়ী হয়। তবে ১৯৯৬ সালে দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছু দিনের জন্য সরকার গঠন করেছিল। ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে বিএনপি বিরোধী দলে ছিল। এছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন বর্জন করে বিএনপি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৯ সালের পঞ্চম কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলীয় সিদ্ধান্তে তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
হাফিজ উদ্দিন আহমদ, Hafiz Uddin Ahmed News Update
prothomalo-bangla/2026-09-13/doakrxp4/bholaspeakerhafizuddin.jpg