রেকর্ড নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পেয়েছেন তিনি। দেশটির ব্যালন ডি’অর ভোটার সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘানার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েন ডট কম ডট জিএইচের প্রতিবেদন অনুযায়ী, রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক ও জুরি প্যাট্রিসিও কর্নেহো গার্সেস ব্যালটের শীর্ষস্থানে মেসিকে রেখে তাকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত করেছেন। ইকুয়েডরের এই ব্যালন ডি’অর ভোটার জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য প্রথম পছন্দের ভোট তিনি লিওনেল মেসিকেই দিয়েছেন।
ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা এই ভোট দেওয়ার সুযোগ পান। ইকুয়েডর বর্তমানে র্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে থাকায় তিনি এই ভোটাধিকার পেয়েছেন।
৩৯ বছর বয়সী এই খেলোয়ার ৪৯টি ম্যাচে ৪৫টি গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে ওই সময়ে বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং খেলোয়ারদের কাতারে স্থান দিয়েছে। ক্লাব পরিসংখ্যানের বাইরে, আন্তর্জাতিক মঞ্চে মেসির প্রভাব তাকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে।