স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
এদিকে, বিমানবন্দরে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে একটি অংশ তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। উল্লেখ্য যে, বিমানবন্দরে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।