বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নতুন করে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে এই ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin