যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অটোগ্যাসের জন্য গ্রাহকদের ৮৪ টাকা ৬২ পয়সা গুনতে হবে। এর আগে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের এই নতুন দর ঘোষণা করে। কমিশন জানিয়েছে, অটোগ্যাসের এই নতুন দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত এই দাম বহাল থাকবে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin