কুমিল্লার লাকসামে একটি লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির এক সভাপতি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন নামের ওই ব্যক্তি মোটরসাইকেলযোগে কুমিল্লা সদরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বাটিয়া ভিটা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লরি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেল নিয়ে লরিটিকে ধাওয়া করে। পরে লাকসামের চন্দনা এলাকায় লরিটি আটক করা হয়। এ সময় স্থানীয়রা লরির চালক ও হেলপারকেও আটক করেন।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh