বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দ্বীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে তাকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। আটককৃত শাহরিয়ার দ্বীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। ঘটনার সূত্রপাত হয় ২৭ অক্টোবর সন্ধ্যায়, যখন তাহসিফ তার মাকে বলেছিলেন, 'দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি।' এই কথা বলে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin