দেশে শিক্ষিত যুবকের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীর সংখ্যাও। তবে দুঃখজনক বিষয় হলো, সেই অনুপাতে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। উচ্চশিক্ষা শেষ করেও বিপুলসংখ্যক যুবক বেকারত্বের কশাঘাতে ধুঁকছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, দেশে উচ্চশিক্ষিত যুবকদের মধ্যে প্রতি ১০০ জনের মধ্যে ৩৬ জনই বেকার। সরকারি পরিসংখ্যানও একই ধরনের চিত্র তুলে ধরছে। সরকারি তথ্যানুযায়ী, স্নাতকধারীদের তুলনায় মাধ্যমিক পাশ করা ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম। অর্থাৎ, শিক্ষার স্তর যত উঁচু হচ্ছে, বেকারত্বের হারও সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor