স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইনে বড় ধরনের সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার কমিশনের ১২তম সভা শেষে ইসি সচিবালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে নতুন এই প্রস্তাবনার বিস্তারিত তথ্য তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নতুন প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী, এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপির জামিনদার, বিদ্যুৎ বা পানির মতো ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচন কমিশন এই সংশোধনীগুলো দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh