হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন দীর্ঘদিনের চিকিৎসাজনিত ওষুধের পাশাপাশি গাঁজা সেবনও ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ মাদকমুক্ত জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। তবে এই পরিবর্তনের পথটি তার জন্য খুব একটা সহজ ছিল না। তিনি জানান, ২০০১ সালে প্রাণঘাতী স্ট্রোকের পর থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হতো। গত সেপ্টেম্বরে তিনি স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ বন্ধ করার সিদ্ধান্ত নেন, যদিও চিকিৎসকেরা তাকে এমনটা না করার পরামর্শ দিয়েছিলেন। স্টোন জানান, সেই ওষুধটি ছাড়ার অভিজ্ঞতা ছিল হেরোইন ছাড়ার মতোই কঠিন এবং তিনি প্রায় সাড়ে চার মাস ভয়াবহ অসুস্থ ছিলেন। তবুও নিজের জীবন ফিরে পাওয়ার তাড়না থেকে তিনি সিদ্ধান্তে অটল ছিলেন।
ধীরে ধীরে বছরের পর বছর ধরে তিনি বেশিরভাগ ওষুধ বন্ধ করেছেন এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ ওষুধমুক্ত জীবন বেছে নিয়েছেন। এরপর গাঁজা ছাড়ার সিদ্ধান্ত নিলেও সেটি বেশ চ্যালেঞ্জিং ছিল। গাঁজা ছাড়ার পর প্রায় এক মাস তিনি অসুস্থ ছিলেন এবং তার নিউরোলজিস্ট তাকে গাঁজা-সম্পর্কিত জটিলতায় রোগীর মৃত্যুর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও কাজের নতুন দিক নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখন তার ছেলে নতুন করে সাজিয়ে দিয়েছেন, যার ফলে অনুসারীদের সক্রিয়তা বেড়েছে। তবে আগে সবাইকে অনুসরণ না করায় কিছু অনুসারী তার ওপর ক্ষুব্ধ হয়েছেন বলেও তিনি জানান।
অভিনয়ের পাশাপাশি চারুকলা নিয়েও তার আগ্রহ রয়েছে। করোনাকালে ঘরবন্দী থাকার সময় থেকে তিনি পুনরায় ছবি আঁকা শুরু করেন। আগে নিজের শোবার ঘরে ছোট স্টুডিও থাকলেও বর্তমানে তার তিন ছেলে রোয়ান, লেয়ার্ড ও কুইন তাকে অতিথিশালায় একটি আলাদা স্টুডিও তৈরি করে দিয়েছেন। বর্তমানে তার আঁকা ছবি বিশ্বের বিভিন্ন দেশের গ্যালারিতে বিক্রি হচ্ছে।
চলতি বছরের জুনে ৩৩ বছর পর আবারো র্যাম্পে ফিরেছেন শ্যারন স্টোন। প্যারিসে ভেতেমেঁর পুরুষদের ফ্যাশন শোতে তাকে দেখা গেছে। এছাড়া ব্রডওয়েতে অভিনয়ের স্বপ্ন রয়েছে তার, বিশেষ করে ‘অল অ্যাবাউট ইভ’ নাটকের ‘মার্গো চ্যানিং’ চরিত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। গত এক বছর ধরে তিনি নিজের জীবনকে পুনরায় নিজের নিয়ন্ত্রণে ফিরে পেয়েছেন বলে অনুভব করছেন এবং বর্তমানে জীবনকে পুরোদমে উপভোগ করছেন।
তার ভাষায়, স্ট্রোকের একটি ওষুধ ছাড়ার অভিজ্ঞতা ছিল ‘হেরোইন ছাড়ার মতোই কঠিন’।১৯৯২ সালের সিনেমা ‘বেসিক ইন্সটিংক্ট’ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া শ্যারন স্টোন সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে নিজের বাড়িতে এক সাক্ষাৎকারে স্বাস্থ্য, শিল্পচর্চা, মডেলিংয়ে ফিরে আসা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।আন
তিনি জানান, একসময় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪০ থেকে ৫০ লাখ অনুসারী থাকলেও তাদের সঙ্গে তেমন সক্রিয় যোগাযোগ ছিল না।